×

জাতীয়

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

যশোর শহরের দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সিভিল কোর্ট মোড় এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন দেখা যায়। তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা কেউ শনাক্ত করতে পারেননি।

খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আদালতের দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরো সংগ্রহ করেন।

নুর ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা।

এম তমাল আহমেদ বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চক্র সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যশোরের বিভিন্ন স্থাপনাতেও অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক বদরুজ্জামান মোল্লা বলেন, সন্ধ্যার পর প্রেস ক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।

জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের পরপরই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি আদালতের বিচারকদের গাড়ি রাখার স্থানে পড়ে বিস্ফোরিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App