×

জাতীয়

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জরুরি সহায়তার জন্য তিন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করলেও কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে সংসদে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এ বিষয়ে কথা বলেন ডেপুটি স্পিকার।

ঘটনার বিবরণ দিতে গিয়ে কায়সার কামাল জানান, রাত ১টা ২০ থেকে ২৫ মিনিটের দিকে একজন সংসদ সদস্য তাঁকে ফোন করে অগ্নিকাণ্ডের খবর দেন। খবর পাওয়ার পরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁকে ফোনে না পেয়ে আইনমন্ত্রীকে কল করেন। কিন্তু তাঁর সঙ্গেও যোগাযোগ করতে পারেননি।

এরপর রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকেও ফোন করেন ডেপুটি স্পিকার। তবে তাঁর সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। জরুরি পরিস্থিতিতে তিনজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ার বিষয়টি সংসদে তুলে ধরেন তিনি।

কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে কিংবা অন্য কোথাও কোনো ঘটনা ঘটলে তা সবার ওপর প্রভাব ফেলে। বিষয়টি সবার জন্যই উদ্বেগের। এমন ঘটনার গুরুত্ব বিবেচনায় জাতীয় সংসদে আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্টরা এ বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছেন।

ডেপুটি স্পিকার আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তাধীন বলে জানিয়েছেন। তাই তদন্তের ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মনে করেন তিনি।

তিনি বলেন, তদন্ত শেষ হলে এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে কি না, তা জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে না পৌঁছে ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান কায়সার কামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App