×

আফ্রিকা

কেনিয়ায় জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৫২ এএম

কেনিয়ায় জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ-সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জনের বেশি মানুষ। 

দেশব্যাপী গণপরিবহন ধর্মঘটের সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবারের (১৮ মে) এই বিক্ষোভের পর দেশজুড়ে অন্তত ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন।

টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের সহিংসতায় আমরা চারজন কেনীয় নাগরিককে হারিয়েছি। এছাড়া আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।’ তবে দেশের বেশিরভাগ এলাকা শান্ত ছিল দাবি করে তিনি অভিযোগ করেন, ‘অপরাধী চক্র’ ও ‘রাজনৈতিক মহল’ নিজেদের স্বার্থে এই বিক্ষোভকে ব্যবহার করছে।

রাজধানী নাইরোবি থেকে আল-জাজিরার প্রতিনিধি জানান, সোমবার সকাল থেকেই প্রধান সড়কগুলো অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে রাজধানীর কেন্দ্রস্থলের সড়কগুলো জনশূন্য হয়ে পড়ে।

পরিবহন ধর্মঘটের কারণে রাজধানী নাইরোবি ও দক্ষিণাঞ্চলীয় শহর মোম্বাসাসহ প্রধান শহরগুলোর জনজীবন স্থবির হয়ে পড়েছে। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দীর্ঘ পথ হেঁটে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।

কেনিয়ার পরিবহন ইউনিয়নগুলো সরকারের কাছে সম্প্রতি বাড়ানো জ্বালানির দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। গত মাসে তেলের দাম ২৪ দশমিক ২ শতাংশ বাড়ার পর, গত সপ্তাহে আবারও এক ধাক্কায় খুচরা পর্যায়ে জ্বালানির দাম ২৩ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে সরকার।

জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে।

জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এই মূল্যবৃদ্ধির পক্ষে সাফাই গেয়ে জানিয়েছে, ইরানে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের তীব্র সংকটের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল আমদানির ওপর নির্ভরশীল কেনিয়ার মতো আফ্রিকান দেশগুলো মূলত হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App