×

জাতীয়

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁদের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মহড়ার সময় কারও কারও মাথায় হেলমেট ছিল। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

এমন পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App