কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শুভ্রের বাবার নাম মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। শুভ্র কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
