×

আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

লালবাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

তিনি আরও জানান, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন এই চারজন।

পরদিন ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফেরার পথে ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি

দেশে ফেরার পথে ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মুঠোফোনের যে বার্তায় ফাঁসলেন এসপি জাহাঙ্গীর আলম

মুঠোফোনের যে বার্তায় ফাঁসলেন এসপি জাহাঙ্গীর আলম

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App