×

চট্টগ্রাম

সিএমপি কমিশনার

‘রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

‘রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ’

ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির একান্ত ব্যক্তিগত দায়।

রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলা করা হয়। এরপর এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট করবে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।

মামলার অভিযোগ সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

‘রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ’

সিএমপি কমিশনার ‘রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ’

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App