×

রংপুর

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং জোর করে টাকা হাতে নিয়ে ভিডিও ধারণ করার অভিযোগও পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালুর স্তূপে অভিযান চালানো হয়। এ সময় বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টরও জব্দ করে প্রশাসন।

অভিযানের সংবাদ সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে সাংবাদিকদের গাড়ির গতিরোধ করা হয়। পরে তাঁদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। হামলায় চার সাংবাদিক গুরুতর আহত হন। এ সময় তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখা হয়। পাশাপাশি জোর করে তাঁদের হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন—দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (রফিক খন্দকার), স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার।

বর্তমানে আহত চার সাংবাদিক গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, প্রশাসনের অভিযানের ভিডিও ও তথ্য সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা নয়জন তাঁদের পথ আটকান। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাঁদের মারধর করা হয়। এ সময় অশ্লীল ভাষায় গালাগাল করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। জোর করে হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। অভিযানে জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

গাইবান্ধায় চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

‘সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App