×

এশিয়া

মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৩:১৩ পিএম

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত

সম্প্রতি দেশটির পুলিশ ৩৬ জন বাংলাদেশিকে আটক করে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশি নাগরিকদের একটি অংশ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত, এমন দাবি করেছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ‘সোসমা’ আইনে আটক রাখা হয়েছে, আবার কয়েকজনকে ইতোমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে কয়েকজনকে ‘সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২’-এর আওতায় আটক করা হয়েছে। এছাড়া ৫ জনকে মালয়েশিয়ার শাহ আলম ও জোহর বারুর সেশন কোর্টে সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (৩০ জুন) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় দৈনিক নিউ স্ট্রেইট টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

খালিদ ইসমাইল জানান, সম্প্রতি আটক ৩৬ জন বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় আইএস-এর মতাদর্শে প্রভাবিত হয়ে চরমপন্থী নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে সহিংস উগ্রবাদ প্রচার করা, সন্ত্রাসী তহবিল সংগ্রহ করা, প্রবাসীদের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়ানো, নিজ দেশে সরকার উৎখাতের পরিকল্পনার চেষ্টার অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, এ সংক্রান্ত তদন্ত এখনো চলমান রয়েছে। এছাড়ও কয়েকজন এখনো পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।

ইতোমধ্যে আটককৃতদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে দেশে ফেরত পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া বাকি ১৬ জনের বিষয়ে এখনো তদন্ত চলছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এক বিবৃতিতে জানান, এই অভিযানটি একটি সমন্বিত নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে ২৪ এপ্রিল থেকে শুরু হয়। তিনটি ধাপে সেলাঙ্গর ও জোহর প্রদেশে অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই বাংলাদেশি চক্রটি ‘আইএস-এর আদলে’ একটি নতুন সেল গঠন করার চেষ্টা করছিল। একইসঙ্গে নিজ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে চরমপন্থী সংগঠন গড়ে তোলার চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App