×

আওয়ামী লীগ

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

ছবি: সংগৃহীত

ফেনীতে যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ৬ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে শহরের পুর্ব উকিল পাড়া আশ্রাফ কমিশনারের বাড়ী থেকে তাদের আটক করা হয়।

এদিন বিকালে সন্ত্রাস দমণ আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ হোসেন।

জানা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের পুর্ব উকিল পাড়ায় একত্রিত হচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় সাবেক পৌর কাউন্সিলর আশ্রাফুল আলমের বাসা থেকে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনার (৪৩), পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফাহিম (১৯), পৌর ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম আসিক (২০), নিজাম উদ্দিন মাহমুদ (২৬), সোনাগাজীর ছাত্রলীগকর্মী আব্দুর রহমান (১৯) ও নোয়াখালীর ছাত্রলীগকর্মী  মো. রাসেল (২১) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বলেন, তারা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এর আগেও এই এলাকায় মিছিল করেছিল যুবলীগ-ছাত্রলীগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App