×

আওয়ামী লীগ

আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

জধানীর নিকেতনের বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার ভোরে এসআরবির একটি দল রাজধানীর নিকেতন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

রানা তাজউদ্দিন খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা হিসেবেও তিনি পরিচিত।

রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তাঁর বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার।

অন্যদিকে, তাঁর শ্বশুর আবদুর রহমান বদি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য। ইয়াবা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের কারণে তিনি ‘ইয়াবা বদি’ নামেও পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App