×

বরিশাল

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

ছবি : সংগৃহীত

বরিশালে আদালতের এক বিচারক নিখোঁজ হয়েছেন। শেখ ফারহান নাদীম নামের ওই বিচারক বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার অফিস শেষে তিনি আর বাসায় ফেরেননি।

বুধবার (১৮ নভেম্বর) আদালতেও উপস্থিত হননি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ ফারহান নাদীম মঙ্গলবার অফিস করেছেন। এরপর আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারও তিনি আদালতে উপস্থিত হননি। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় বিচারক শেখ ফারহান নাদীমের উপস্থিতির তথ্য পাওয়া যায়। এরপর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাঁকে রিকশায় যেতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রটি।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ বলেন, মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম বুধবার আদালতে আসেননি। পরে খোঁজ নিয়ে তাঁর নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন তাঁরা।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

বুলুর পদত্যাগের খবর নিয়ে যা বলছে বিএনপি

বুলুর পদত্যাগের খবর নিয়ে যা বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App