×

খুলনা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

Icon

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হালকা ও মাঝারি বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অন্যদিকে, বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান ভিজে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

শনিবার (২১ নভেম্বর) কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট, ফুটপাত ও বাজারে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। এতে দিনমজুর, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় কমে গেছে। ফলে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

ফুটপাতের ব্যবসায়ী লিটন বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে কোনো বেচাকেনা নেই। ভ্যানচালক রাশিদুল বলেন, বৃষ্টিতে রাস্তায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে আয়ও বন্ধের মতো অবস্থা। একই পরিস্থিতির কথা জানিয়েছেন বিসমিল্লাহ কসমেটিকসের ব্যবসায়ী আমির হোসেন খসরু।

এদিকে টানা বৃষ্টিতে কৃষিক্ষেত্রেও দেখা দিয়েছে উদ্বেগ। কুষ্টিয়ার বিভিন্ন মাঠে এখন পাকা আমন ধান। ইতোমধ্যে কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন। পাশাপাশি চলছে পেঁয়াজের বীজ বপনের প্রস্তুতি। কিন্তু বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের আঁটি ও খড় ভিজে গেছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাটা ধান।

কৃষক লাল্টু ফরায়েজি বলেন, মাঠে ধান পেকে গেছে, এখন কাটার সময়। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পেঁয়াজের বীজতলাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে, বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমলেও বিভিন্ন সবজির দাম বাড়তে শুরু করেছে। বেগুন, ফুলকপি ও ধনেপাতাসহ বেশ কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সবজি বিক্রেতা রসো ও বাবু জানান, বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে সবজির সরবরাহ কমে যেতে পারে। এতে অন্যান্য সবজির দামও বাড়ার আশঙ্কা রয়েছে।

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App