×

বরিশাল

ঘুষকাণ্ডে সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

ঘুষকাণ্ডে সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ

ছবি: কাগজ প্রতিবেদক

পটুয়াখালীর মহিপুরে ইউএনওর নাম করে গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে লোকজের জবাব দিতে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

বুধবার (১১ মার্চ ) সকালে ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে বসে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন।

এসময় তাকে বলতে শোনা যায়, বোর্ডে থাকমু আমি, ইউএনও আর ওসি। এর বাইরেও তিন চারজন আছে। এছাড়াও ইউএনও অফিসে থাহে ক্লার্ক বশার এবং মামুন হ্যারে দেওয়া লাগবে বলতে শোনা যায়। ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ঘুষের টাকার বান্ডিল নেওয়া হয়েছিলো বলে একটি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, আমাকে ফাঁসাতে টাকাটা একজন গ্রাম পুলিশের চাকরি প্রত্যাশী রেখে গেছেন। আমি টাকাটা স্থানীয় একজনের কাছে জামানত রেখেছিলাম। তার চাকরি না হওয়ায় পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে টাকা ফেরত দিয়েছেন তিনি। তবে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান দাবি করেন, পরীক্ষার দিন তিনি পটুয়াখালীতে মিটিংয়ে ছিলেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘুষ গ্রহনের বিষয়টি অবগত না হওয়ার পাশাপাশি শতভাগ স্বচ্ছতার মধ্যদিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউএনও কাউসার হামিদ। এছাড়া ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে চেয়ারম্যানকে কারন দর্শানোর শোকজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ###



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App