×

বরিশাল

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৪৯ পিএম

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা।

তিনি বলেন, বিভিন্ন দল থেকে আগ্রহী নেতাকর্মীদের মধ্যে শতাধিক ব্যক্তি এদিন সদস্য ফরম পূরণ করে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ এবং কেদারপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান। এছাড়া উজিরপুর, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলার সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন এবং দপ্তর সম্পাদক নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App