×

বরিশাল

ভোলা

নদী ভাঙন রোধের দাবিতে পাউবোর কার্যালয় ঘেরাও, সড়ক অবরোধ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

নদী ভাঙন রোধের দাবিতে পাউবোর কার্যালয় ঘেরাও, সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

মেঘনা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে ভোলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা জানান, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধসহ শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে ভাঙনের কবলে পড়ে শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

তাদের দাবি, প্রায় ৫০০ একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এ ছাড়া মাছঘাট, বাজার ও একটি মসজিদও বিলীন হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শিবপুর মাছঘাট, পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, শতাধিক বসতবাড়ি এবং ভোলা শহর রক্ষা বাঁধও হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, শিবপুরসহ ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। পাশাপাশি ভাঙন প্রতিরোধে ভোলা সদর উপজেলার ধনিয়া, কাচিয়া ও শিবপুর ইউনিয়নজুড়ে প্রায় ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই দ্রুত স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করা হবে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে মেঘনার অব্যাহত ভাঙনে আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভোলা শহর রক্ষা বাঁধসহ আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

মেঘের আড়াল ছাপিয়ে যে রোদের উচ্ছ্বাস

মেঘের আড়াল ছাপিয়ে যে রোদের উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App