×

ঢাকা

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

টিয়ারশেল ছুড়ে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি: সংগৃহীত

কয়েক দিনের বিরতির পর আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। আজ মঙ্গলবার সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি ছুটিসহ কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন।

একপর্যায়ে শ্রমিকেরা জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে আহত দুজন হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তাঁরা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, তাঁদের হাসপাতালে দুজন পোশাকশ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে সবকিছু স্বাভাবিকই চলছিল। হঠাৎ জামগড়া এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App