×

বরিশাল

ভোলায় বিপুল পরিমাণ কয়লা জব্দ, ৪ জন আটক

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

ভোলায় বিপুল পরিমাণ কয়লা জব্দ, ৪ জন আটক

ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখাঁন উপজেলার হাজীপুর ইউনিয়নের চরসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কয়লা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাই কয়লা পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলারসহ ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মেঘনা নদীর ওই এলাকায় এই অভিযান পরিচালনা করেন। আজ মঙ্গলবার কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজীপুর চরসংলগ্ন মেঘনা নদীতে চোরাই কয়লা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে নদীতে থাকা দুটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত ট্রলারকে থামানো হয়। পরে ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কয়লা জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, অবৈধভাবে এই চোরাই কয়লা পরিবহনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ট্রলারে থাকা ৪ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দকৃত কয়লা, ট্রলার এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App