×

বরিশাল

নারীকে আপত্তিকর মন্তব্য, ওসি প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩২ এএম

নারীকে আপত্তিকর মন্তব্য, ওসি প্রত্যাহার

ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরে গড়িমসিসহ এক নারীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে। এছাড়া আপত্তিকর ওই মন্তব্যের একটি অডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এফ এম ফয়সালের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রশাসনিক কারণ দেখিয়ে ওই ওসিকে প্রত্যাহার করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে তার বর্তমান কর্মস্থল পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার পূর্বক পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হলো।

আরো পড়ুন : দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর মরদেহ

জানা গেছে, পাথরঘাটা উপজেলার বাসিন্দা এক নারী আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও থানায় মামলা গ্রহণে বিলম্ব করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন, আদালতের আদেশ নিয়ে থানায় গেলে সহযোগিতার পরিবর্তে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার”। পরে ওই ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এতে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরবর্তীতে ওসি মো. এনামুল হককে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে, সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

রাশেদ খাঁন জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App