×

বরিশাল

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব হাওলাদার (২৫)-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সজিবসহ তিনজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন তার বড় ভাই বাবুল (৪০) ও কাইফ (২২)।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, লেবুবুনিয়া বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে সজিব ও স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে উভয় পক্ষ সেখান থেকে চলে যায়।

অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে  প্রায় ২০ জনের একটি দল অতর্কিতভাবে সজিব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত বাবুল ও কাইফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া এলাকার মৃত নান্না আকনের ছেলে সোহেল আকন (৩৫) ও শামিম আকন (৪৫), শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মৃত আলতাফের ছেলে মো. আফজাল এবং তার দুই ভাই ফয়সাল ও সোলায়মানের নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এর প্রতিবাদ করাকেই হামলার কারণ হিসেবে দাবি করছেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আফজাল। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা মাদক ব্যবসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মূলত সোহেল আকনের সঙ্গে সজিবের বড় ভাইয়ের ডাবের ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সজিবের পক্ষের লোকজন আগে হামলা চালিয়ে সোহেল আকনের ভাগ্নে অপুর পা ভেঙে দিয়েছে।”

এ বিষয়ে রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কামাল বলেন, “ঘটনার বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

জি-কে সেচ পাম্প পুনর্বাসনে বিলম্ব চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App