×

স্বাস্থ্য

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

ছবি: সংগৃহীত

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ঢাকার সাভারের গেন্ডায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (BYFC)-এ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দ্বিবার্ষিক কার্যক্রম পর্যালোচনা শেষে নতুন এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমামুল ইসলাম সিকদার রনি (ঢাকা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুন (ঢাকা)। পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব, অর্থ সম্পাদক দীপু মনিক, সাংগঠনিক সম্পাদক মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক খোকন শেখ, নির্বাহী সদস্য রাশেদুজ্জামান রনি ও সিরাজ।

এ ছাড়া বিভাগীয় সম্পাদকবৃন্দ হলেন, ঢাকা বিভাগ- রুমন, ময়মনসিংহ বিভাগ- মনি, বরিশাল বিভাগ- সুমন, রাজশাহী বিভাগ- শাহীন ও রংপুর বিভাগ- মাসুম।

উপদেষ্টামণ্ডলী

নেটওয়ার্ক ‘সংযোগ’-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক সভাপতি ও BYFC-এর কান্ট্রি ডিরেক্টর ড. পিটার হালদার, সাবেক সভাপতি ও আহ্ছানিয়া মিশন-এর হেলথ ডিরেক্টর ইকবাল মাসুদ এবং খোকন।

‘সংযোগ’-এর পথচলা

মাদকনির্ভরশীল রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর গুণগত মানোন্নয়ন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ২০১৫ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে মাদকাসক্তি চিকিৎসা, পুনর্বাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং মাদকবিরোধী কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App