×

ঢাকা

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌন হয়রানি ও শ্লীলতাহানির মিথ্যা মামলা দায়েরের দায়ে শাহিনুর বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগমকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম একই এলাকার সাগর মোল্লা ও ইকরামুল মোল্লার বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটি মিথ্যা ও বানোয়াট ঘটনার ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছান। পরে বাদী শাহিনুর বেগমকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আইন অনুযায়ী এ সাজা দিয়েছেন। এ রায় মিথ্যা মামলা দায়েরের পরিণতি সম্পর্কে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App