×

বরিশাল

পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক

ছবি : সংগৃহীত

বরগুনার একটি পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন লাগার ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত সদর উপজেলার ১০টি ইউনিয়নের কোথাও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলছে।

এর আগে সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত গ্রিড সাবস্টেশনে এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, খেজুরতলা গ্রিড সাবস্টেশন থেকে বরগুনা সদর উপজেলার পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতরে বিকট শব্দের পর ৬ নম্বর ফিডারে আগুন লাগে। আগুনের স্থায়িত্ব ছিল মাত্র এক থেকে দুই মিনিট। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এলেও এতে সাবস্টেশনের বিভিন্ন তার, ফিডার এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঘটনার সময় তারা অফিসেই ছিলেন। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। আগুনে বেশ কিছু তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করা হবে। মঙ্গলবারের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App