×

বরিশাল

বরিশালের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাঁচটিতে পাস করেনি কেউ

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

বরিশালের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাঁচটিতে পাস করেনি কেউ

ছবি: ভোরের কাগজ

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছে। তবে গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমেছে। গত বছর ১৭টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন মোট ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এসব বিদ্যালয়ের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনায় দুটি, ভোলায় দুটি এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে।

এদিকে বোর্ডের ৯৩৯টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের বেশি হলেও শতভাগের নিচে রয়েছে। এছাড়া ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে।

আরও পড়ুন: বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, বোর্ডের আওতাধীন তিন জেলার পাঁচটি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে বরিশাল জেলায় দুটি, ঝালকাঠিতে দুটি এবং পিরোজপুর জেলায় একটি বিদ্যালয় রয়েছে।

শূন্য পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে ঝালকাঠি জেলা সদরের সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন এবং কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পিরোজপুর জেলা সদরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় আটজন।

অন্যদিকে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App