×

বরিশাল

ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

 ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নাচনমহল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, রুবল ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন খানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. শফিকুল ইসলাম নাচনমহল ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তার বাবা মো. আঃ গনি হাওলাদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ফলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি কীভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি চাকরিতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

বক্তারা বলেন, মো. শফিকুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের পদে থাকাকালে বিভিন্ন অনিয়ম ও সাধারণ মানুষের ওপর নিপীড়ন-নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমন একজন ব্যক্তির সরকারি চাকরিতে নিয়োগ হলে তা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সঙ্গে বেইমানি হবে।

তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির যেন সরকারি চাকরিতে নিয়োগ না হয়, সে বিষয়ে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। একই সঙ্গে মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিলের দাবি জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App