×

চট্টগ্রাম

ফেনী পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা দখলের চেষ্টা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

ফেনী পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা দখলের চেষ্টা

ছবি: সংগৃহীত

ফেনী শহরের তারা নিবাসের সামনে আঞ্চলিক মহাসড়কের জায়গা ও ফুটপাত দখলের অভিযোগ উঠেছে সেফরন রেস্টুরেন্টের বিরুদ্ধে। পৌরসভার বাধা  উপেক্ষা করে পুনরায় সিসি ঢালাই করে ফুটপাত দখল করছে তারা। সোমবার বিকালে স্থানীয়রা বাধা দেয়। রাতে ফের কাজ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, তারা নিবাস সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারি জায়গায় ইট-বালু ফেলে পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় সেফরন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। খবর পেয়ে ফেনী পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে  নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর আবারও ওই জায়গায় ইট-বালু দিয়ে ফুটপাত দখলের চেষ্টা করা হয়।

এদিকে সরকারি জায়গা দখলের এমন চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল ও সড়কের পানি নিষ্কাশন স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সেফরান রেস্টুরেন্টের ডিএমডি সজীব সাহা বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য জায়গাটি পাকা করা হচ্ছে।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, সরকারি জায়গায় প্রকাশ্যে দিবালোকে দখলের চেষ্টার খবর পেয়ে পৌরসভা স্টাফ পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ফুটপাত দখল করা যাবে না।

তিনি আরও বলেন, ফুটপাতের ওই অংশ বন্ধ করে দেওয়া হলে সড়কের পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হবে এবং পানি জমে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ফুটপাত দখল হলে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে।

জাকির উদ্দিন  বলেন, সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা নিজেরা দখলমুক্ত না করলে পৌরসভার পক্ষ থেকেই তা উচ্ছেদ করা হবে। সড়ক ও জনপদ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনিতী চাকমা বলেন, দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া  হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ

আখাউড়ার বরিশল ইউনিয়ন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ

ফেনী পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা দখলের চেষ্টা

ফেনী পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা দখলের চেষ্টা

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App