×

সরকার

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজ চলাচলে ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতের উন্নয়নে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য সাম্প্রতিক সময়ে সংঘটিত বার্ড হিটের (উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষ) তথ্য যাচাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, উদ্ভূত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পাখির চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।

সভায় কমিটির সদস্যদের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরগুলোতে নিরাপদ উড্ডয়ন অঞ্চল (সেফ ফ্লাই জোন) নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর সমন্বয়ের জন্য প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশনাও দেন তিনি।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App