×

সরকার

প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়? দেশে ফিরে তাকে প্রাপ্য বিচারের মুখোমুখি হতে হবে। কেন তিনি দেশ ছেড়ে গেছেন, সে প্রশ্নেরও জবাব নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের শিল্প খাতের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে গেছে। এসব কারখানা পুনরায় চালুর জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করতে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।

আমদানি ও রপ্তানির ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।

এ ছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ

আখাউড়ার বরিশল ইউনিয়ন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App