×

রোগব্যাধি

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ফাইল ছবি

একদিন মৃত্যুশূন্য দেখার পর দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের সবাই দুটি বিভাগের–ঢাকায় ৪৩ জন এবং সিলেটে ২৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন। এর আগের দিনে সোমবার হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি।

এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App