×

খুলনা

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

Icon

শরণখোলা উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

শরণখোলা উপজেলায় নির্বাহী অফিসার পদে দেবাশীষ বসাক যোগদান করেছেন। ছবি: ভোরের কাগজ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পদে দেবাশীষ বসাক যোগদান করেছেন। গত ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মো. রেজোয়ান ইফতেকারকে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলির প্রজ্ঞাপন প্রকাশ করে। মো. রেজোয়ান ইফতেকার ৩ মাস ১২ দিন শরণখোলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩৭তম বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে লেখাপড়া করেছেন। 

শরণখোলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক জানান, সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার মানুষের জন্য কাজ করবেন। সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে লেখাপড়া করা ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রীতম কুন্ডু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App