×

বরিশাল

ঝালকাঠি পৌরসভা

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ছবি: সংগৃহীত

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াত ১১ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের হাতে লাম্পগ্রান্ট ও আনুতোষিকের বকেয়া বাবদ মোট ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২২৫ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে পৃথক ১১টি চেক সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পৌর নাগরিক, পৌরসভার সচিব, প্রকৌশলী, বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১০ বছরে বিভিন্ন সময়ে ওই ১১ কর্মকর্তা-কর্মচারীর অনেকে অবসরে যান এবং অনেকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তাদের অবসর গ্রহণ সময়কালীণ প্রাপ্ত আর্থিক সুবিধার অর্থ বকেয়া ছিল। অবশেষে পৌর প্রশাসনের উদ্যোগে বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা করা হয়।

চেক গ্রহণের পর অবসরপ্রাপ্ত ব্যাক্তি ও প্রয়াতদের পরিবারের সদস্যরা বলেন, বিগত সরকারের মেয়রদের সময়ে পাওনা অর্থের জন্য তারা একাধিকবার পৌরসভায় ধর্ণা ধরেছেন। তবে দীর্ঘদিনেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি। কারও পাওনা পরিশোধ করা হলেও অনেকে বঞ্চিত ছিলেন।

তারা বলেন, “বর্তমান পৌর প্রশাসককে আমরা সাধুবাদ জানাই। দীর্ঘদিনের বকেয়া অর্থ পাওয়ার ব্যবস্থা করায় আমরা কৃতজ্ঞ। পৌর প্রশাসনের এমন উদ্যোগে অবসরপ্রাপ্ত ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও তারা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App