×

বরিশাল

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

ছবি: সংগৃহীত

বিআরটিএর স্বীকৃত লাইসেন্স ও রেজিস্ট্রেশন, নির্দিষ্ট রুট পারমিট এবং চালকদের বিশেষ প্রশিক্ষণসহ তিন দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন চালকদের আন্দোলন গত ১৩ বছর ধরে চলে আসছে। সারাদেশে প্রায় ৬০ লাখ শ্রমিক এ পেশার সঙ্গে যুক্ত। তাদের আয়ের ওপর প্রায় ৩ কোটি পরিবারের জীবনযাত্রা নির্ভরশীল বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন: বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

বক্তারা ব্যাটারিচালিত যানবাহনের চালকদের জন্য বিআরটিএর স্বীকৃত লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রদানের দাবি জানান। পাশাপাশি যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট রুট পারমিট, চালকদের বিশেষ প্রশিক্ষণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি করেন তারা।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি ব্যবসায়ীবান্ধব নীতির পরিবর্তে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

ভারতে আটক ও সাজাভোগ শেষে দেশে ফিরল ৪৭ নারী-পুরষ

ভারতে আটক ও সাজাভোগ শেষে দেশে ফিরল ৪৭ নারী-পুরষ

বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত, পাশাপাশি দাফন

বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত, পাশাপাশি দাফন

মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

স্বরাষ্ট্রমন্ত্রী মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App