×

বরিশাল

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

ছবি: সংগৃহীত

ভূমি নামজারির জন্য সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০ টাকা হলেও চারটি নামজারির সত্তর হাজার টাকা দাবি করেন রাঙ্গাবালী ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ সোবাহান। দীর্ঘ দর-কষাকষির পর বিশ হাজার টাকায় সমঝোতা হলেও কাজ শেষের আগেই নেওয়া হয় নগদ টাকা।

জমির মালিকানা নিশ্চিত করতে প্রতিদিন রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসে যান শত শত মানুষ। সরকারি সেবা সহজ করার নানা উদ্যোগের কথা বলা হলেও, সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ ছাড়া অনেকের কাজ এগোয় না। এমন অভিযোগ নতুন নয়। তবে এবার সেই অভিযোগের পক্ষে সামনে এসেছে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ।

অভিযোগকারী মহিউদ্দিন খন্দকার জানান, গত ২০ মে ২০২৬ ভূমি মেলার সময় ছয়টি দলিলের নামজারির জন্য রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সোবাহানের কাছে যান তিনি। ঐ কর্মকর্তা প্রথমেই ৭০ হাজার টাকা দাবি করেন, পরে দর-কষাকষির মাধ্যমে দুটি দলিল বাদ দিয়ে চারটি নামজারির জন্য ২০ হাজার নগদ টাকায় সমঝোতা হয়।

আরও পড়ুন: সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবি, অতঃপর

ভুক্তভোগীর অভিযোগ, চুক্তি অনুযায়ী তিনি প্রথমে ১০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। বাকি ১০ হাজার টাকা কাজ শেষ হলে দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও তিনটি আবেদন নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ তার। তার দাবি, এর মধ্যে মাত্র একটি নামজারি সম্পন্ন করা হয়, আর বাকি আবেদনগুলো ঝুলিয়ে রাখা হয়। সরকারি নির্ধারিত ফি হিসাবে একটি নামজারির জন্য ১১৭০ টাকা। সেখানে চারটি নামজারির জন্য ২০ হাজার টাকা সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা সোবাহান অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, বিষয়টি তার জানা নেই। মহিউদ্দিন খন্দকার তার কাছে আসেননি এবং সংশ্লিষ্ট কাগজপত্রও তার কাছে জমা দেওয়া হয়নি।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (সহকারী কমিশনার ভূমি) রাঙ্গাবালী, পটুয়াখালী মোঃ নাজমুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি তবে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নামজারির মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় সেবা প্রত্যাশী জনগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App