×

বরিশাল

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গত এপ্রিল মাসের পাওনা চাল না পাওয়ার অভিযোগ করেছেন রামপট্টি, খানপুরা, লামচর ও ক্ষুদ্রকাঠি এলাকার অর্ধশতাধিক জেলে।

অভিযোগকারী জেলেরা জানান, সরকারি কর্মসূচির আওতায় প্রতি মাসে তাদের ৪০ কেজি করে চাল পাওয়ার কথা। প্রতিবছর তারা নিয়মিত চাল পেলেও গত এপ্রিল মাসের চাল অনেকেই পাননি। ওই চাল চেয়ারম্যান সুমন আত্মসাৎ করেছেন। তাই দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার বারবার আশ্বাস দিলেও প্রায় ছয় মাসেও তারা পাওনা চাল পাননি বলে দাবি করেন জেলেরা।

জেলেদের অভিযোগ, মঙ্গলবার সকালে তাদের চাল দেওয়ার কথা বলা হয়। কিন্তু পূর্বের পাওনা ৪০ কেজি চাল না দিয়ে নতুন বরাদ্দের ২৫ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় জেলেরা তাদের আগের পাওনা চাল দাবি করলে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে কয়েকজন জেলেকে আগের পাওনা ৪০ কেজির পরিবর্তে ২৫ কেজি করে চাল দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

এদিকে, আগামী ৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকায় জেলেদের জন্য বরাদ্দকৃত ২৫ কেজি চালও ওই সময়ের মধ্যে না দিয়ে পরবর্তীতে দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে বলে অভিযোগ করেছেন জেলেরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বিলকিস বেগম বলেন, “রামপট্টি গ্রামের ইউপি সদস্য সাদেক খান চাল বিতরণের সময় উপস্থিত না থাকায় ওই চাল জেলেদের দেওয়া হয়নি।”

অভিযোগের বিষয়ে রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার বলেন, “এপ্রিল মাসে কিছু জেলে বাদ পড়েছিল। তাদের আমরা চাল দিয়েছি। আজকেও দেওয়া হয়েছে এবং আগামীতে বাকিদেরও দেওয়া হবে।”

তবে জেলেদের দাবি, দীর্ঘদিনের পাওনা চাল দ্রুত পরিশোধ করে সরকারি বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হোক। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App