×

এশিয়া

রোহিঙ্গা গণহত্যা মামলা

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গোষ্ঠী নিধন বা জাতিগত হত্যাকাণ্ড চালানোর দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক বাহিনীর ওই শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নে হাজারো রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি মানুষ।

আইসিজের রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে অবস্থান নিয়েছে আরও কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা।

যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত পাঁচ সামরিক কর্মকর্তা হলেন- মেজর জেনারেল মিয়ো মিন তুন। তিনি ইস্টার্ন মিলিটারি কমান্ডার (শান/কায়াহ অঞ্চল)। বেসামরিক নাগরিকদের দমন-পীড়ন এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেজর জেনারেল মিয়াত থেত উ। তিনি নর্দার্ন কমান্ডের (কাচিন) সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত। বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে সামরিক কর্তৃপক্ষকে সহায়তা করার অভিযোগে তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেজর জেনারেল কিয়াও সোয়ে। তিনি ২০২৬ সালের জুনে ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) কমান্ডার হিসেবে নিযুক্ত হন। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামোতে বিমান হামলাসহ বেসামরিক নিপীড়নের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেজর জেনারেল কিয়াও সোয়ার উ ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) সাবেক কমান্ডার। ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়নের দায় তার ওপর বর্তানো হয়েছে। মিয়ো হ্তুত হ্লাইং হলেন নিষেধাজ্ঞার তালিকায় থাকা অপর এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

নিষেধাজ্ঞার পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। যেমন- মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা জেনোসাইড মামলার রায় ঘোষণার আগে শুনানিতে বিচারপতিরা

এড মিলিব্যান্ড বলেন, ‘জেনোসাইডের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপও নিতে হবে।’

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংও ২০১৭ সালের জেনোসাইডের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি ‘সরাসরি দায়ী’। ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড বলেন, ‘মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’

গত শনিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের রায় দেওয়ার পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকেও যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেন মিলিব্যান্ড।

গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি (আইসিজের রায়) উত্থাপন করবে যুক্তরাজ্য। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে আলাদা একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

এদিকে, রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, নথিবদ্ধকরণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ৩ মিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যা মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App