×

ঢাকা

গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি চলছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজ বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন।

অবরোধের স্থানগুলো হলো নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়।

নীলফা বাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের জন্য রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি।

এদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফা বাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাস এ ধরনের যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য রিকশা, ইজিবাইক একপাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

তবে অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ

গোপালগঞ্জে ৭ স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানের সেই নাগরিক

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানের সেই নাগরিক

ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App