×

চট্টগ্রাম

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

ছবি: সংগৃহীত

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক থানা সেক্রেটারি শাহ মিজানুর রহমানের বিরুদ্ধে ৮৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শাহ মিজানুর রহমান চৌদ্দগ্রাম উপজেলাধীন কাশিনগর ইউনিয়নের ব্যবসায়ী জাফর আহমেদকে অধিক হারে লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে চেকের বিপরীতে নগদ ৮৫ লক্ষ টাকা ভুক্তভোগীর নিকট থেকে আত্মসাৎ করেছেন। 

তৎকালীন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কুমিল্লা সদর দক্ষিণে অবস্থিত ফিরোজা ইসলাম ট্রেড ইন্টারন্যাশনাল নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রোপাইটর ছিলেন কাশিনগর ইউনিয়নের সাহাপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে শাহ মো. মিজানুর রহমান। সে সময় শাহ মো. মিজানুর রহমান গ্রামের সহজ সরল মানুষকে সহজে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। 

অনুসন্ধানে দেখা যায়, জামায়াত ইসলামীর সাবেক চৌদ্দগ্রাম থানা সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিরোজা ইসলাম ট্রেড ইন্টারন্যাশনালের নাম ভাঙ্গিয়ে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে ইসলামী ব্যাংকের চেক প্রদানের বিপরীতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বড় কাছনাই গ্রামের ব্যবসায়ী জাফর আহমেদের নিকট থেকে নগদ ৮৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ভুক্তভোগী জাফর  আহমেদ চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক থানা সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমানের নিকট তার পাওনা টাকা ফেরত চাইলে তাহাকে কখনো টাকা দিবে না মর্মে শাহ মো. মিজানুর রহমান অস্বীকৃতি জানান। যাহার চেক পাতানং- আইবিই, ১২২৪৬২২, একাউন্ট নং- ১১১০০০০০০৭৭। পরবর্তীতে ভুক্তভোগী জাফর আহমেদ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার সাবেক থানা সেক্রেটারি শাহ মো.  মিজানুর রহমানের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেন, মামলা নং- ৬৩৫/১৬। উক্ত মামলার সূত্র ধরে যুগ্ম ও দায়রা জেলা জজ (৪র্থ আদালত) আসামি জামায়াত নেতা শাহ মো. মিজানুর রহমানকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে।


এদিকে, জামায়াতে ইসলামীর নাম ভাঙ্গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা অনলাইন প্ল্যাটফর্মে শাহ মো. মিজানুর রহমান কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্বীকৃতি পেয়েছেন মর্মে কাশিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

তবে দলটির ঊর্ধ্বতন নেতা নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি জানান, কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এখনো বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। দলটির নিয়মনীতি অনুসরন করে প্রার্থীতা ঘোষণা করা হবে। 

কাশিনগর ইউনিয়ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক থানা সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমানকে প্রতারণা ও অর্থ-আত্মসাৎ করার দায়ে আদালত শাহ মো. মিজানুর রহমানকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। যেখানে মানুষের আমানতের খেয়ানত করে সেখানে কিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাবে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দদের কাছে প্রতারক শাহ মো. মিজানুর রহমানকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্ব থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করার জোড় দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ১২

শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ১২

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

বিশ্বসেরা ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

বিশ্বসেরা ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ফটকে আগুন

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ফটকে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App