×

বিএনপি

বুলুর পদত্যাগের খবর নিয়ে যা বলছে বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

বুলুর পদত্যাগের খবর নিয়ে যা বলছে বিএনপি

ছবি : সংগৃহীত

সংসদ সদস্য পদ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে দলটি। বিএনপির অভিযোগ, একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অসুস্থতার কারণে চিকিৎসা নিতে বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন বুলু। তিনি পদত্যাগ করেননি বলে জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে দেশটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, পদত্যাগের খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বরকত উল্লাহ বুলু।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।

অন্যদিকে, বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি ভিন্ন বলে জানিয়েছে দলটি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি ও তাঁর স্ত্রী। অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে।

ড. ওসমান ফারুক নিজেও জানিয়েছেন, এ বিষয়ে দলের সঙ্গে তাঁর একাধিকবার কথা হয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তবে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

বুলুর পদত্যাগের খবর নিয়ে যা বলছে বিএনপি

বুলুর পদত্যাগের খবর নিয়ে যা বলছে বিএনপি

শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ১২

শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ১২

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App