×

বরিশাল

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে আটকে রাখা এবং এক প্রকৌশলীকে টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টার ঘটনায় সমালোচনার মুখে পড়ার পর এ সিদ্ধান্ত এলো।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে ববি শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—সহসভাপতি রাকিবুল ইসলাম, আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহ-আইন সম্পাদক মো. রাকিব; সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ।

অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত ১৩ নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। পরে ওই কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে তাঁদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পান।

একই দিন বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদলের নেতারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নিল বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App