×

ঢাকা

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা শেষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। বিকাল সাড়ে ৫টার দিকে সকল সদস্যের উপস্থিতিতে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল।

স্বতস্ফুর্ত এ নির্বাচনে সহ-সভাপতি পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির ও সাংবাদিক এসএম সাইফুল্লাহ নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।

সহসম্পাদক পদে দৈনিক সংবাদের ঘিওর প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন।  কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী। ২০২৬-২৯ পর্যন্ত নবনির্বাচিত এ কমিটি দায়িত্ব পালন করবে।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু ও নির্বাচন কমিশনার হিসেবে তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন যুগ্মভাবে দায়িত্ব পালন করেন।  ত্রিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু।

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চান তারা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কাজ করবেন তারা। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App