×

বিএনপি

শিমুল বিশ্বাস

বহিঃশক্তি শকুনের মতো শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

বহিঃশক্তি শকুনের মতো শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা চলছে

নতুন করে ষড়যন্ত্র চলছে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে দেশের অর্থনীতি ধ্বংস করার। ছবি : ভোরের কাগজ

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, আধিপত্যবাদী বহিঃশক্তি শকুনের মত দেশের শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে। যে কারণে অতীতে বন্ধ হয়েছিল দেশের বৃহৎ পাটশিল্প, সুতা-বস্ত্র, চিনি, কাগজসহ বিভিন্ন কলকারখানা। নতুন করে ষড়যন্ত্র চলছে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে দেশের অর্থনীতি ধ্বংস করার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শিমুলিয়া ফেরী ঘাটে জেলা শ্রমিক দল আয়োজিত সন্ত্রাস-চাঁদাবাজি দমন, শিল্প কলকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের দাবিতে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শিমুল বিশ্বাস বলেন, এসব অপকর্মে জড়িত ফ্যাসিবাদের সুবিধাভোগী সহযোগী ও প্রতিবেশী রাষ্ট্র। তারা তাদের আজ্ঞাবহ এবং কৃতদাস সরকারের পতন হবার পর থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে আওয়ামী লীগ সরকার দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে, গুম করেছে, দেশের সম্পদ লুট করেছে, অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সে আওয়ামী লীগকে ভারত আজও নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে। 

আরো পড়ুন : ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ

তিনি বলেন, বহির্বিশ্বের ষড়যন্ত্র রুখতে সবাইকে সম্মিলিতভাবে পাহারা দিতে হবে। ৩০ দিনে হাজারও রক্তের বিনিময়ে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শহীদ জিয়া যেভাবে মানুষকে ভালবেসেছে, খালেদা জিয়া যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়ন করতে হবে। যারা সন্ত্রাস চাঁদাবাজী দখল বেদখল করবে, যারা বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, সড়ক পরিবহন, ঔষধ কারখানা, গার্মেন্টস এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিবিপ্লবে সহায়তা করার চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। এরজন্য শ্রমিকদলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শ্রমিক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, যে দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সে চাঁদাবাজি এবং দখলদারিত্ব রুখে দিতে হবে। বিএনপির কাছে জনগণের অনেক প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপিতে কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজের স্থান নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বা দখলদারি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন দলটির যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আকম মোজাম্মেল, জেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরেন, অপু চাকলাদার, গোলাম গাউস সিদ্দিকী, চঞ্চল মাহমুদ, আসাদ হোসেন আশু, ওমর ফারুক অবাক, মোক্তার হোসেন খান প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App