×

রাজশাহী

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১২ সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের পাশাপাশি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য যাচাই করে পরবর্তী সময়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-১২-এর সদস্যরা। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দেশীয় অস্ত্র ও যোগাযোগের কাজে ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এসআরবি-১২ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

অভিযানে উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App