×

জাতীয়

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরী আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা যাচাই করা হবে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরী যদি আটক হয়ে থাকেন, আমি জানি না হয়েছেন কি না। যদি হয়ে থাকেন, তাঁর বিরুদ্ধে নির্ধারিত কোনো অভিযোগ আছে কি না, সেটা দেখা যাবে।’

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, বিকেলে ইকবাল সোবহান চৌধুরী অফিসে যাওয়ার পর সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ সময় আরও দুজনকে সেখানে নেওয়া হয়। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে।

একই ঘটনায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবিসি নিউজের অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক রাজীব ঘোষকেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত চেয়ারম্যানের নামে তোলা হয়েছে ১০৭ বস্তা চাল

মৃত চেয়ারম্যানের নামে তোলা হয়েছে ১০৭ বস্তা চাল

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসছে ৬ শৈত্যপ্রবাহ

আসছে ৬ শৈত্যপ্রবাহ

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App