×

বিএনপি

দেশে ফিরছেন কায়কোবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

দেশে ফিরছেন কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ। ছবি: সংগৃহীত

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ তের বছর পর দেশে আসছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার।

কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে বইছে উৎসবের আমেজ। জননন্দিত এই নেতার বাংলাদেশে আগমন উপলক্ষে মাসজুড়ে মুরাদনগরে চলছে ব্যাপক আয়োজন। দল-মত র্নিবিশেষে বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম-ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিকসহ সব ধর্ম, শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ উপস্থিত হচ্ছেন।

বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে তৈরি করা হচ্ছে খাবার। করা হচ্ছে দোয়া ও মিলাদ মাহফিল। ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে হাজির হবেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে।

আরো পড়ুন: খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

মুরাদনগর উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, কায়কোবাদকে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪শ বাস ও ২ সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসছেন।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, তের বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দল-মত র্নিবিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এই নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে।

তিনি বলেন, একই সময়ে এতোগুলো যানবাহন বিমানবন্দরে যাওয়ার কারণে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। সে জন্য আমরা মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ছাড়াও যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App