×

রংপুর

বাংলাদেশি কৃষকদের ধাওয়া খেয়ে পিছু হটল বিএসএফ, পরে ‘ছুড়লো গুলি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

বাংলাদেশি কৃষকদের ধাওয়া খেয়ে পিছু হটল বিএসএফ, পরে ‘ছুড়লো গুলি’

ছবি: ভিডিও থেকে নেওয়া

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন।

এ সময় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দ্রুত একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধ ও ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, ধাওয়ার সময় বাংলাদেশি কৃষক ও বিএসএফ সদস্যদের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বক্তব্য জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং এ-সংক্রান্ত একটি ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু না জানানো হলে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নিল গ্রেপ্তারদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App