×

এনসিপি

নাহিদ ইসলাম

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

ফাইল ছবি

আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে যাত্রাবাড়ী এলাকায় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ।

শনিবার লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশ নিয়ে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, '১৬ বছর পরে যেই সংসদ নির্বাচন হয়েছে, যেই নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছিল, এই সংসদের মূল্য আর দুই আনাও নাই। এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে। কারণ এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নাই।'

নাহিদ ইসলাম বলেন, 'আমরা দেশে আইনশৃঙ্খলা অবনতি দেখতে চাই না এবং সেটার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত, জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানি মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক চলছে, যে প্রহসন চলছে, এই প্রহসন বন্ধ করতে হবে। এই কমিটিকে জনগণ আস্তাকুড়ে নিক্ষিপ্ত করেছে।'

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, 'ঢাকা দক্ষিণের যে প্রশাসক দেওয়া হয়েছে, অবৈধ প্রশাসক, সেই প্রশাসককে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো বিএনপির পক্ষ থেকে। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে? এই যত প্রশাসক দেওয়া হয়েছে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে, তারা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।'

কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App