×

বিএনপি

নির্বাচন-গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব বিএনপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম

নির্বাচন-গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। এতে সময় সাশ্রয় হবে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করা যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একাধিক ব্যালটে ভোট হয়, তাই সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে জনগণ বিভ্রান্ত হবে না। শুধু নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রচারণা চালাতে হবে।

আরো পড়ুন : ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

বিএনপির এই নেতা বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি মহা আয়োজন। আবার আলাদা করে গণভোট আয়োজন করতে গেলে সময় ও সম্পদের অপচয় হবে। তাই নির্বাচন বিলম্বিত করার কোনো অজুহাত থাকা উচিত নয়।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, বাইরে থেকে পাঠানো বার্তা বা মিছিলে তোলা ছবি জনগণ গুরুত্ব দেয় না। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে ফ্যাসিস্টদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

এছাড়া তিনি সতর্ক করে বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা হবে ভবিষ্যতের জন্য ভয়াবহ নজির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App