×

বিএনপি

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার কবর জিয়ারত করেন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। বুধবার (৮ অক্টোবর) রাতে জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার কবর জিয়ারত করেন খালেদা জিয়া। প্রায় ১৫ মিনিট পর রাত ১১টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির একজন নেতা জানান, খালেদা জিয়া হঠাৎ সিদ্ধান্তে কবর জিয়ারত করেছেন। তাই দলের অন্যান্য সদস্যদের আগে থেকে অবহিত করা হয়নি। একই নেতা আরো বলেন, ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে তিনি শেষবার কবর জিয়ারত করেছিলেন। মুক্তি পাওয়ার পর আর সেখানে যাননি।

আরো পড়ুন : ২০০ আসনে বিএনপি’র প্রার্থী চূড়ান্ত, নভেম্বরে পুরো তালিকা

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়া কবরের পাশে কুরআন তিলাওয়াত করেন এবং পরে বাসভবনে ফিরে যান।

এর আগে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন। এছাড়া মেডিকেল বোর্ডের অনুমতি মিললে তিনি বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App