×

বিএনপি

ভোট ক্রয়ের সময় টাকাসহ ধরা পড়ল ২ বিএনপি নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

ভোট ক্রয়ের সময় টাকাসহ ধরা পড়ল ২ বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে ভোট ক্রয়ের সময় টাকাসহ দুই বিএনপির নেতাকে আটক করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বুধবার (১১ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক।

আটককৃতরা হলেন- গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।

স্থানীয়দের অভিযোগ করে বলে, আজ সকাল সাড়ে ৯টায় আটক আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটরা গ্রামে সকল বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। এই খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকার নোটের দু’টি বান্ডিল জব্দ করে জামায়াতের স্থানীয় নির্বাচনী কার্যালয়ে নেওয়া হয়।

এ সময় খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করে জব্দকৃত টাকাসহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, ‘প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা টাকা বিতরণ করছেন, যা নির্বাচন বিধিসম্মত নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করেন।’

কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে। পরবর্তীতে আমরা সেখান থেকে ফিরে আসি।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App