×

ক্যাম্পাস

নবম পে স্কেল বাস্তবায়ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

ছবি: ভোরের কাগজ

নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু করে চারুকলা অনুষদ সংলগ্ন  সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা রাখে কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজল বলেন, আমরা আশাবাদী ছিলাম অন্তর্বতীকালীন সরকার আমাদের দাবির পে স্কেল বাস্তবায়ন করে যাবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যমুনা অভিমুখে আন্দোলন কর্মসূচির জন্য এগিয়ে যাই। সে সময় পুলিশি লাঠিচার্জ ও টিয়ারশেলে অনেক কর্মচারী আহত হয়। পরবর্তীকালে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করেছে। এজন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ছবি: ভোরের কাগজ

শ্রমিক দিবসে দেওয়া প্রধানমন্ত্রী বক্তব্য স্মরণ করে তিনি বলেন, "তোমরা আমার নামটা কর্মচারীদের তালিকায় দাও, আমিও তোমাদের সাথে কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই।" এখানে কর্মচারীদের প্রতি সরকারের এই আন্তরিকতা আমাদের আশান্বিত করেছিল। আগামী দিনে কর্মচারীরা সকল উন্নয়নমূলক কাজে সরকারের পাশে থাকবে।

কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুন উর রশিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকায় যমুনাতে আমাদের আন্দোলনের সময় গ্রেনেড, পানি দিয়ে হামলা করেছে। একটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পঙ্গু হয়েছিলো আন্দোলনের সময়, যার খোঁজ খবর রাখা হচ্ছে না। ফেডারেশনের কাছে আমার দাবি তাদের খোঁজখবর নেওয়া। এছাড়াও বর্তমান সরকার সাত মাসে এই পে স্কেল দেওয়ার মাধ্যমে দুঃসাহসের পরিচয় দিয়েছেন, যা আগে কেউ করতে পারেনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকায় যমুনা অভিমুখী আন্দোলনে গিয়ে আহত হয়েছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মচারী। র‍্যালি শেষে সেই তিন কর্মচারী হারুন, রুকন এবং রানাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি করেছে, যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App